যুগল জ্যোৎস্নার প্রেম আড়াল করেছে মেঘ
কোলাজ চুম্বনে এসেছে প্রবল ঝড়
মোমবাতি নিভে গ্যাছে...এবার হবে মিলন্মুখ সঙ্গম;
ডান-হাত নাভীমূলে,বাঁ-হাত স্তনে
কাঁপা ঠোঁট দু'জনার
নির্মম ছিটকিনি দেয়া দরোজায়,
প্রেম কী শোনে বারণ কিম্বা মানে শাসন?
পাললিক অন্ধকারে শরীর চেয়েছে শুশ্রুষা
পাসপোর্টহীন তবুও একাকার দু'জনা...
আধিপত্য কেবল আমার।
চাঁদের যোনি থেকে চুইয়ে-চুইয়ে পড়ছে
তোমার নিগূঢ় উল্লাস,ঘিনঘিনে বিছানা
দেহের বাঁকে বাঁকে সংশয়...প্রেম ধীরে বহে
সব সুখ শোক হয়ে গেছে
আমি হয়ে গেছি শব...
আমার মুখোমুখি সে টিউলিপ হাতে
সিমিট্রির বুকে নির্বাক চোখ তার দৃষ্টির গভীরে
শরতের পড়ন্ত দুপুরে
সে কেঁদে গেছে সেদিন
এরপর সে ছুঁয়েছে ঠোঁট
নবাগত প্রেমিকের
সম্মুখে দাঁড়িয়ে আমার।
শূন্যতা এতই প্রখর যে,শব কেঁদে ফেলে...
❑ বিরহ - মেহেদী হাসান রনি
Mehedi Hasan Roney
(C) All Rights Reserved. Poem Submitted on 08/02/2021
Poet's note: বিরহ নিয়ে কবিতা
(2)
Poem topics: , Print This Poem , Rhyme Scheme
Previous Poem
Next Poem
About ❑ বিরহ - মেহেদী হাসান রনি
❑ বিরহ - মেহেদী হাসান রনি is a poem by Mehedi Hasan Roney. This page includes the poem text, poet information, related topics, comments, and similar poems.
Write your comment about ❑ বিরহ - মেহেদী হাসান রনি poem by Mehedi Hasan Roney
Best Poems of Mehedi Hasan Roney
