ওগো আকাশে বাতাসে ক্রন্দ
জাগো বদ্ধ ঘরে বিদ্ধ ,
জাগো ঊষার মরু , নিশার তারা ,লুকায়িত কোন সূয্য ।
আকাশে বাতাসে বিদ্রোহী খেলা , রক্ত বারুদে গন্ধ
রক্ত পানে দূষিতে নেমেছে , জগতেই কারারুদ্ধ ।
জাগো তরবারী জাগো ,হাতুড়ি শাবল , ভগ্ন দুখানা হাড়
জাগো বিদ্রোহী জাগো , রাক্ষুসী জাগো ,জাগো পরাণের নার
জাগো কৃপণের কড়ি জাগো , জাগো অসত্ত্ত এর নড়ি আজ
যদি শোভিতে পার বিশ্বভৌমে , প্রণিব দিবা সাঝঁ ।
ওগো নিশীথের গান ,ওগো কামিনীর কাম
তোমারে ধ্বসিতে ধরেছি কলম ,গ্রাসিব সাঝঁ সকাল
ওগো সাবধান হও ,সাবধান হও ,ওগো অসুরের প্রাণ
এসেছে কবি বিদ্রোহ ধরি , বিদ্রোহে খায় গান ।
ওগো কামেরই দাস
করিব তোমায় গ্রাস ।
আজি থেকে আর কিশোরীর প্রাণে মাদকের নেশা জাগিবে না
বিশ্ব মায়ের কোনো ছেলে আর বিদ্রোহী তরে খেলিবে না ।
আজি নর নারীরে শুধিতে এসেছে প্রাণবন্ত বোদ্ধা ,
আমি রণদ্বীপ্ত যোদ্ধা ।
আমি সুরের মহানারী
দেব শুদ্ধের তরবারি ।
ওগো আকাশে বাতাসে ক্রন্দ
জাগো বদ্ধ ঘরে বিদ্ধ ,
জাগো আকাশে বাতাসে নিশার তারা লুকায়িত কোন সূয্য
জাগো তত্ত্ব , মহাসত্য ,ওগো আগুনের শিখারত্ন
জাগো তত্ত্ব মহাসত্ত্ব ।
কোমল শিশুর কোনো ত্বকে আর আঁচড়ের দাগ কাটিবে না
মাতৃজঠরে নাবালিকা আর অকালে জঠর ছাঁড়িবে না
নিশার আকাশে আর কোনোদিন অসাড় তারারা আসিবে না ।
চিরযৌবন !!চিরদুর্গম !!! হয় বদ্ধ নয় বিদ্ধ
আজ হতেই হবে ননীর মাঝে ননীর গড়া কাঁটারা ,
হে শয়তান অমানুষেরা , নিঃস্ব পাষাণেরা
আমি নজরুল আমি মন্টো আমি কারারুদ্ধ বদ্ধ
আমি নিশার মাঝে ঊষার মাঝে তৃপ্তিহীনা সত্য ।
আমি ধ্বংসের মহাদৃষ্ট
আমি যাতনা হতে সৃষ্ট
আমি খুলনার মহাব্যাঘ্র
চাই পাষানেরে শীঘ্র ।
আমি মায়ের মহাবলী
হবো কালের বাহুবলী ।
ওহে সূর্য বাজে তূর্য ,জাগে নারীর রণপুত্রী
মাতৃমুক্তি পণ নিয়ে যায় মহাধরিত্রী ।
ঔ কেয়ামত আয় কেয়ামত , কেয়ামত আজ আসবেই
মৃত্যু নারীর মৃত্যু জঠরে আগুনের ফুল ঝরবেই ।
মোরা সাইক্লোন মোরা সুনামি , মোরা লক্ষ নারীর আর্তনাদ
মোরা মাতৃ অশ্রু থেকে সৃষ্ট মহাকালের বজ্রনাদ ।
ওহে হিজ্রা আয় হিজ্রা ,পাতকী গনকী যত আর
পৃথিবীর বুকে মাতৃজঠরে নিতে হবে তরী পার ।
মায়ের বুকেতে দিয়েছে লাথি কোনো এক ঔ পিশাচ কোন
তাই সে জঠর বজ্রে হেসেছে , এসেছে মহা শক্তিধর
মোরা জঠর নামের শক্তিঘর
খাই পাষাণে ক্ড়ক্ড় ।
বলি সাবধান হও সাবধান হও অন্যায় অবিচার
নারীর শোণিতে সৃষ্ট শনি হয় না নিরাকার ।
মোরা শনি মোরা নেপচুন ,মোরা মঙ্গ ল মহাকাশ
মোরা জঠর জ্বালার তীব্র বেদনা নেই কোনো অবকাশ ।
মোরা পাথরের ন্যায় স্তব্ধ , আগুনের ন্যায় দগ্ধ
তাই সাবধান ওহে সাবধান মহা নিঃস্ব পাষণ্ড ।
আমি প্রাণবন্ত যোদ্ধা
এক রণদ্বীপ্ত যোদ্ধা ।
ওহে আকাশে বাতাসে ক্রন্দ জাগো বদ্ধ ঘরে বিদ্ধ
জাগো ঊষার মাঝে নিশার তারা লুকায়িত কোন সূয্য ,
জাগো তৈমুর জাগো কারারুদ্ধ বিদ্ধ
আসে মাতৃশক্তি সিদ্ধ ।
এক রণদীপ্ত যোদ্ধা
Rafia Noor Purbita
(C) All Rights Reserved. Poem Submitted on 06/02/2022
(1)
Poem topics: , Print This Poem , Rhyme Scheme
<< Bhalobasi Poem
Next Poem
About এক রণদীপ্ত যোদ্ধা
এক রণদীপ্ত যোদ্ধা is a poem by Rafia Noor Purbita. This page includes the poem text, poet information, related topics, comments, and similar poems.
Write your comment about এক রণদীপ্ত যোদ্ধা poem by Rafia Noor Purbita
Best Poems of Rafia Noor Purbita