অভিমানী প্রিয়া মোর এসো
একটু খানি আমার পাশে বসো
দেখো গগন পানে চেয়ে
হাসছে দেখো কুসুমকলি,
একলা আমায় পেয়ে!
এসো প্রিয়া চন্দ্রিমা রাতিতে
ভাদর জোছনার ঝলকানিতে
ঘুচিবে আঁধার মন যাতনার
হাসিবে মন হরষে আবার;
এসো প্রিয়া মিশি প্রানে প্রাণে
আজিকার জোছনার স্নানে।
দেখ, কি নিরিবিলি চারপাশে!
জোনাকিরা নাচিছে উল্লাসে
মৃদু হাওয়ার একি শিহরণ!
গায়ে মাখিছে পূর্ণিমার কিরন;
এসো প্রিয়া ফুলের বাসরে
আজিকার শিউলির আসরে
কি উতলা প্রাণের সুবাস!
নিরব হৃদয়ে জাগেরে উল্লাস।।
ওগো প্রিয়া জানো নাকো তুমি
এসবের কিছুই চাইনি আমি
শুধু চাই তোমার মুখের হাসি
খুঁজিগো তোমার আঁধার মুখে-
জোছনার আলোক রশ্মি।
অভিমানী প্রিয়া
Asraful Alam
(C) All Rights Reserved. Poem Submitted on 02/07/2021
(1)
Poem topics: , Print This Poem , Rhyme Scheme
About অভিমানী প্রিয়া
অভিমানী প্রিয়া is a poem by Asraful Alam. This page includes the poem text, poet information, related topics, comments, and similar poems.
Write your comment about অভিমানী প্রিয়া poem by Asraful Alam
Best Poems of Asraful Alam