অণু’র হাত

অণু’র কোমল হাত
আমার জন্য প্রার্থনা করে
আবার;
অন্তরঙ্গ স্নেহে
নিশ্চিন্ত
আবেগ তৈরী করে
তাঁর হাতের কোমল খেলা
কখনও
শিল্পের অঙ্গ হয়
প্রেমের শীর্ষে
নিরাপদ;
যদিও অন্ধকার
স্পর্শকারী হাত
উষ্ণতা দিয়ে যায়
অন্তর্বাসের গভীরে
প্রবাহমান জীবন স্রোতে;
ভালোবাসার কৌটোয়
সেই হাতের স্পর্শ
আমি ছুঁতে চাই
অবিরাম খুঁজি
আমাকে কষ্ট দেয়;
আমিও
সে হাতের প্রার্থনা করি।

Samar Bhowmick
(C) All Rights Reserved. Poem Submitted on 04/12/2020 The copyright of the poems published here are belong to their poets. Internetpoem.com is a non-profit poetry portal. All information in here has been published only for educational and informational purposes.