আহত অভ্যাস

অভ্যাস আহত হলে
যদি কখনও আমাকে কাঁদতে দ্যাখো অণু
ঠিক তখনই বুঝে নিও;
তোমার সাথে আমার প্রেম হয়েছিলো।
আমাদের ভালোবাসা; প্রত্যাসিত ভবিষ্যৎ
তোমার অনুকম্পাময় আমার একান্ত হৃদয়ের
আশা গুলো ফোঁটা ফোঁটা হয়ে ঝরবে
যদিও তা হবে বিভ্রান্ত অবতরণ।
অভ্যাস আহত হলে
আমাদের ভাবনা গুলো কেমন ছিলো
তুমি ভেবে দ্যাখো অণু
আমার দুঃখিত অবয়ব
একদিন হাসিতে মরিয়া ছিলো
তোমাকে ভালোবাসা দেবে
কিন্তু অকৃতজ্ঞ সময়।
অভ্যাস আহত হলে
আমার অন্তরঙ্গ ব্যথার ঝুলিতে
মৃত ভাবনারা জেগে উঠে
তুমি এক ঝুলন্ত ছবি।
উষ্ণতাহীণ প্রবাহমান প্রাণ
আমাকে বরফে আবৃত্ত করে
আমার হৃদয়ের মধ্যে তখন
আত্মা হিমশীতল; আর
এক শীতল ভবিষ্যৎ
অথচ আমি সাতচল্লিশটি বছর
একটি বসন্তের অপেক্ষায়।

Samar Bhowmick
(C) All Rights Reserved. Poem Submitted on 04/11/2020 The copyright of the poems published here are belong to their poets. Internetpoem.com is a non-profit poetry portal. All information in here has been published only for educational and informational purposes.